July 31, 2026, 12:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

পেরুতে ৮০০ বছরের পুরোনো মমি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পেরুর পুনো শহরে এক খাবার সরবরাহকারী ব্যক্তির ব্যাগ থেকে আটশ বছরের পুরোনো একটি মমি উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শনিবার অভিনব কায়দায় পুলিশের কাছে ধরা পড়েন ওই ব্যক্তি। ধরা পড়া ওই ব্যক্তি পুলিশকে জানান, এই মমিটি তার ‘আধ্যাত্মিক বান্ধবী এবং তার সঙ্গেই থাকে। তার বন্ধুদের দেখানোর জন্য ব্যাগে ভরেছিলেন।’

বিশেষজ্ঞদের ধারণা, উদ্ধার হওয়া মমিটি ৬০০ থেকে ৮০০ বছরের পুরনো। তারা আরও জানান, মমিটি একজন পূর্ণবয়স্ক পুরুষের। ৪৫ বছরের বেশি বয়সী হতে পারেন ওই ব্যক্তি। উচ্চতা ১ দশমিক ৫১ মিটার বা ৪ ফুট ১১ ইঞ্চি বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর ওই লোককে আটক করেছে পুলিশ। আটকের পর ওই ব্যক্তি জানান, মমিটির আসল নাম ‘জুয়ানিতা’। বাড়িতে তার ঘরেই থাকতো জুয়ানিতা।’ তার দুই বন্ধুকেও আটক করেছে পুলিশ।

তবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধারের পর মমিটি সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ



Our Like Page