July 28, 2026, 12:13 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি ভোগ করতে হবে চীনকে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আমেরিকা বিশ্বাস করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন জানানোর বিষয়টি বিবেচনা করছে চীন। তবে রাশিয়াকে অস্ত্র দেয়ার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বেইজিংকে।

গতকাল (মঙ্গলবার) কাজাখস্তান সফরে গিয়ে তিনি একথা বলেন। ব্লিনকেন বর্তমানে মধ্য-এশীয় প্রজাতন্ত্রগুলো সফরে রয়েছেন। আন্টনি ব্লিনকেন এমন সময় রাশিয়াকে অস্ত্র দেয়ার বিরুদ্ধে চীনকে হুঁশিয়ারি দিচ্ছেন যখন আমেরিকা ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সুস্পষ্টভাবে অস্ত্র দেয়ার ব্যাপারে চীনকে হুঁশিয়ার করেছি।”সংবাদ সম্মেলনের আগে তিনি কাজাখ পররাষ্ট্রমন্ত্রী মুখতার তিলেউবারদি এবং প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভের সাথে বৈঠক করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে কাজাখস্তানের পাশাপাশি তাজিকিস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন দেয় তাহলে আমরা বেইজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মোটেই দ্বিধা করবো না। মার্কিন পদক্ষেপের উদাহরণ হিসেবে তিনি চীনা কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেন। এই বিষয়ে তিনি চীনের শীর্ষ পর্যায়ের কূটনীতিবিদ ওয়াং ই’র সঙ্গে সরাসরি কথা বলেছেন বলেও উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page