November 11, 2026, 2:44 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

মস্কোয় হামলা চালাতে পাঠানো  ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার দক্ষিণে দুইটি অঞ্চলে রাতারাতি ড্রোন হামলা চালানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মস্কো। বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তা ব্যর্থ হয়। মস্কোর অভিযোগের বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, মস্কোর কাছে যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছিল সেটি সম্ভবত একটি বেসামরিক সুবিধায় আক্রমণ করার জন্য পাঠানো হয়েছিল।

মস্কো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে গুবাস্তোভো গ্রামের কাছে রাশিয়ার শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থা গ্যাজপ্রমের একটি কারখানা রয়েছে। সেখানে ড্রোনটি বিধ্বস্ত হয়। তবে গ্যাজপ্রম জানিয়েছে, তাদের কার্যক্রম ব্যাহত হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভ কর্তৃপক্ষ ক্রাসনোদর ও অ্যাডিজিয়া অঞ্চলে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাতে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু অ্যান্টি-ড্রোন সিস্টেম দ্রুত আক্রমণ পাল্টে দেয়। হামলা ব্যর্থ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুইটি ড্রোনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাঠে অবতরণ করে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ক্রিমিয়া থেকে ২৪০ কিলোমিটার দূরে ক্রাসনোদর অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। এর আগে সেখানে আকাশে ড্রোন উড়তে দেখা গেছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিছু সময়ের জন্য সেন্ট পিটার্সবার্গের আকাশে বিমান চলাচল বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। মস্কো জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা মহড়ার জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বেশ কয়েকটি রাশিয়ান মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাত বস্তু শনাক্ত হওয়ার পরে বিমানবন্দরটি দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া সংঘাতের অবসানে আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু ইউক্রেনকে নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে। এ বিষয়ে মস্কো কখনোই আপস করবে না।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটির এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে। রাশিয়া পূর্ব ইউক্রেনের বাখমুত শহর ঘেরাও করার চেষ্টা করছে।

রাশিয়ান বাহিনী ছোট খনির শহরকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। তবে বসন্তের শুরুতে বৃষ্টির কারণে রণক্ষেত্র কর্দমাক্ত হয়ে পড়েছে। শহরটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা ধরে রাখার জন্য উভয় পক্ষই মাথা ঘামায়।

বাখমুত শহরটি ডোনেটস্ক অঞ্চলে অবস্থিত। এটি ডোনেটস্কের পাশের লুহানস্ক সীমান্তবর্তী একটি শহর। রাশিয়ান বাহিনী বেশ কিছুদিন ধরেই শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া চেষ্টা করছে। বাখমুত ছাড়া ডোনেটস্কের প্রায় পুরোটাই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। এদিকে, ইউক্রেন বাহিনী শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, ‘বাখমুতের পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। শত্রু ক্রমাগত সবকিছু ধ্বংস করছে, যা আমাদের অবস্থান সুরক্ষিত ও রক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। বাখমুতে যুদ্ধরত আমাদের সেনারা প্রকৃত বীর।’

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page