July 30, 2026, 7:34 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদের উচিত ফিলিস্তিনী নাগরিকদের রক্ষা করা : ফিলিস্তিন দূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনী নাগরিকদের সুরক্ষা দেয়ার উপায় খুঁজে বের করার দায় রয়েছে।
পশ্চিমতীরের অধিকৃত শহরে ইসরাইলী বসতি স্থাপনাকারীরা হামলা চালালে জাতিসংঘে ফিলিস্তিনী জনসংখ্যা বিষয়ক দূত মঙ্গলবার এ কথা বলেন।
নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর ফিলিস্তিনী দূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ^াস করি বিশেষ করে ইসরাইলী বসতি স্থাপনাকারীদের অপরাধ ও সন্ত্রাসী হামলার পর ফিলিস্তিনী বেসামিরক নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা পরিষদের কাঁধে অনেক দায়িত্ব রয়েছে।’
রোববার রাতে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের হুওয়ারা শহরে শত শত ইসরাইলীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়।
রিয়াদ মনসুর আরো বলেন, নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের জন্যে হুওয়ারা পরিদর্শন সহায়ক হবে যেন তারা সরেজমিনে দেখে শিশু, মা ও তাদের পরিবারের মনের আতঙ্ক হৃদয়ে ধারণ করতে পারে এবং অন্তরাত্মা কেঁপে ওঠে।
ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপালনকারী মাল্টার রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেইজার বলেছেন, আরো সহিংসতা এড়াতে উত্তেজনা থামানোর জন্যে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সকলের উপায় খুঁজে বের করার চেষ্টা করা উচিত।
তিনি একইসঙ্গে উভয়পক্ষকে সংযত থাকারও পরামর্শ দেন।
এদিকে চলতি বছর ইসরাইল ফিলিস্তিন সংঘাত তীব্ররূপ নেয়ার প্রেক্ষিতে রোববার ডর্জানে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষের কর্মকর্তারা নতুন সংঘাত প্রতিরোধের প্রতিশ্রুতি দেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page