June 19, 2026, 9:53 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে দাঁতভাঙা জবাব দিতে ইরান মোটেই দ্বিধা করবে না : জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইহুদীবাদী ইসরাইল যদি তেহরানের বিরুদ্ধে কোনরকমের ভুল পদক্ষেপ নেয় এবং কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে ইরান তার দাঁতভাঙা জবাব দিতে একটুও দ্বিধা করবে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পেড্রো কমিসারিও আফোনসো এবং সাধারণ পরিষদের মহাসচিব অ্যান্তোনিওয গুতেরেসকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি রাষ্ট্রদূত।

ইসরাইল ইরানের বেসামরিক গুরুত্বপূর্ণ ভবন, প্রতিষ্ঠান এবং শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে।
এর প্রতিবাদে গত ২১ ফেব্রুয়ারি লেখা ওই চিঠিতে ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ইসরাইল যে হুমকি দিচ্ছে তা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।

ইরানের রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইরানের বেসামরিক ও সামরিক স্পর্শকাতর স্থাপনাগুলোতে ইসরাইল হামলা চালালে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা উপর তার মারাত্মক প্রভাব পড়বে। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানান ইরানি রাষ্ট্রদূত।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page