October 16, 2026, 9:32 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উপকূলে ধরা পড়লো ১৩০ কেজি ওজনের শাপলাপাতা মাছ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফের উপকূলে বঙ্গোপসাগরে এবার জেলের বড়শিতে ধরা পড়ল ১৩০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ। পরে মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। বিষয়টি জানিয়েছেন জেলে আব্দুল আমিন।

বৃহস্পতিবার (২মার্চ) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে মাছটি ক্রয় করেন নুর মোহাম্মদ নামে এক মাছ ব্যবসায়ী।

সাবরাং শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা জেলে আবদুল আমিন জানান, তিনিসহ তার অন্যান্য আরও কয়েকজন সহযোগী নিয়ে বুধবার রাতে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোরে বড়শিতে চিংড়ি মাছ দিয়ে টোপ সাগরে ফেলেন। এক পর্যায়ে বড়শিতে হ্যাঁচকা টান পড়ে। ধীরে ধীরে বড়শি ওপরে আনার পর ভেসে ওঠে বিশাল আকারের একটি শাপলা পাতা মাছ। পরবর্তীতে মাছটি টেকনাফ বাজারের মাছ ব্যবসায়ী নুর মোহাম্মদের কাছে ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি করি।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ২০১২ আইন অনুসারে শাপলা পাতা মাছ ধরা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এটি হচ্ছে স্ট্রিংরে প্রজাতির মাছ। বৈজ্ঞানিক নাম হিমানটুরা ইমব্রিকাটা। এ প্রজাতির মাছ অগভীর সমুদ্রের বেশি পাওয়া যায়। সমুদ্রের অগভীর স্থানে তলদেশ ঘেঁষে বিচরণ করে শাপলা পাতা মাছ। জেলেদেকে বিভিন্ন সভা সেমিনারে এই সব শাপলা পাতা মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page