March 14, 2026, 11:59 am
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসাব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসাব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন তিনি। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা কোনো দুর্যোগ, সবসময় অসহায় মানুষের পাশেই আছেন তিনি। যারা অসুস্থ আছেন তাদেরকেও তিনি ভুলে যাননি এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন তাদের। যেন দেশের কোন মানুষ কষ্টে না থাকে।

এ দিন ১৪০ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লাখ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page