May 13, 2026, 11:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৫১০ জনের মৃত্যু ;  শনাক্ত ৯৩ হাজার ৭৮৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮৬ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৫৪৪ জনে। আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫ লাখ ২৯ হাজার ৩৪৫ জনে।

শনিবার (৪ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এসব তথ্য।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সংক্রমণের শীর্ষে রয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯৩ জন। এ সময়ে দেশটিতে নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনারোগী শনাক্ত হলো ১০ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৪৯৮ জন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৪৬ হাজার ৭২৩ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জন। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৪০ জন। এ নিয়ে রাশিয়ায় করোনারোগী বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ২৩ লাখ ১৪ হাজার ৫২০ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৫২২ জন এবং মারা গেছেন ৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৬৪০ জন মারা গেছেন। আর করোনা শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৬৬ জন।

এদিকে, দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও জাপানের পরই রয়েছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬২ জন।

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page