April 6, 2026, 9:03 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল আমিই থামাতে পারি : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ এখন তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিচ্ছে। তার দাবি এই যুদ্ধ কেবল তিনিই থামাতে পারেন এবং এজন্য তার ২৪ ঘণ্টা সময় লাগবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ক্রিমিয়া হাতছাড়া হওয়া এবং বাইডেনের সময় যুদ্ধ বেধে যাওয়ার কড়া সমালোচনা করেন ট্রাম্প।

ট্রাম্প সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে’ বক্তব্যে ট্রাম্প ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন। তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করে ট্রাম্প বলেন, যুদ্ধ বেধে গেলে কেবল তিনিই তা থামাতে পারেন।

ট্রাম্প বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে গেলে আমি তা সহজেই থামাতে পারব। সামনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছি। যদি দ্রুত পরিস্থিতি পরিবর্তন না হয়, তবে আরেকটা বিশ্বযুদ্ধ হবেই। পুতিনের সঙ্গে দারুণ সম্পর্ক থাকায় চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে বলেও দাবি করেন ট্রাম্প। দুই পক্ষ কী চায়, তা বুঝেই আলোচনা করতেন বলে জানান তিনি। -হেরাল্ড সান

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page