April 6, 2026, 7:28 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরান কূটনৈতিক প্রক্রিয়ায়ই নিজের ন্যায়সঙ্গত অধিকার আদায় কবে : মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান নিজের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি একথা জানিয়েছেন।

তিনি গত সোমবার সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ইরান আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে; কারণ, তেহরান মনে করে, এই প্রক্রিয়ায়ই ইরান তার ন্যায়সঙ্গত অধিকার কার্যকরভাবে আদায় করতে পারবে।

কানায়ানি বলেন, বহুপাক্ষিক কূটনীতিতে গভীর বিশ্বাস আছে বলেই ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে ইরান। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আইএইএ’র মহাপরিচালক সম্প্রতি তেহরান সফর করেন এবং এ সফরে উৎসাহব্যাঞ্জক ফল পাওয়া গেছে।

যারা কূটনীতির পথ পরিহার করে ভিন্ন উপায়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চায় আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতার ফলে তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে কানয়ানি আশা প্রকাশ করেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page