September 21, 2026, 3:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ধ্বংস এখন আর স্বপ্ন নয় বরং বাস্তবতা : হিজবুল্লাহ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, দখলদার ইসরাইল সরকারের ধ্বংস এখন আর কোনো স্বপ্ন নয় বরং একটি বাস্তবতা যা অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে।

গতকাল (সোমবার) রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এ ভবিষ্যদ্বাণী করেন হিজবুল্লাহ মহাসচিব। আল-মানার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এ ভাষণে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “অধিকৃত ফিলিস্তিনের চলমান ঘটনাপ্রবাহ এই ইঙ্গিত দেয় যে, সবকিছু ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইসরাইলি কর্তৃপক্ষ যত কঠোর সিদ্ধান্তই নিক না কেন তার ফলে পাল্টা আঘাত হানার ব্যাপারে ফিলিস্তিনি জনগণের মধ্যে চেতনা, বিশ্বাস ও সংকল্প আরো দৃঢ় হয়।”

ইসরাইলের উগ্র ডান-পন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা ফিলিস্তিনি বন্দিদের হত্যা করার লক্ষ্যে পার্লামেন্টে যে আইন পাস করেছে তার প্রতি ইঙ্গিত করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, হিংস্র ইসরাইলি শত্রু ভেবেছে ফিলিস্তিনি বন্দিদের হত্যা করার হুমকি দিলেই ফিলিস্তিনি সংগ্রামীরা তাদের প্রতিরোধ আন্দোলন বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবে। কিন্তু বাস্তবে ফল হবে উল্টো।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “আমরা ফিলিস্তিনি বন্দিদের প্রতি আমাদের সংহতি ঘোষণা করছি এবং এ ব্যাপারে নিজেদের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি।” ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো গোটা মুসলিম বিশ্বের কর্তব্য বলে তিনি মন্তব্য করেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page