April 6, 2026, 9:04 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ বৈঠকে কাল্পনিক দেশ ‘কৈলাসের’ প্রতিনিধি ; ভারত জুড়ে বিতর্ক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কয়েক দিন আগে জাতিসংঘের এক বৈঠকে যোগ দেন ভারতের পলাতক অপরাধী তথা স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের কাল্পনিক দেশ ‘কৈলাস’-এর প্রতিনিধিরা। তার পর থেকেই গোটা ভারত জুড়ে আলোচনা চলছে কৈলাস নিয়ে। জাতিসংঘের বৈঠকে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের সুরক্ষা দাবি করেছেন তার প্রতিনিধি বিজয়প্রিয়া। মূলত আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পেতে মরিয়া নিত্যানন্দ। কিন্তু ইচ্ছাপূরণ হয়নি তার। জাতিসংঘের কার্যবিবরণী থেকে কৈলাসের প্রতিনিধির মন্তব্য বাদ দেওয়া হয়েছে। এর পর কৈলাসের সঙ্গে করা চুক্তি বাতিল করল নিউইয়র্ক। চলতি বছরের ১২ জানুয়ারি নিউইয়র্ক ও কৈলাসের মধ্যে ‘সিস্টার সিটি’ হওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়। সেই চুক্তি সই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল নিত্যানন্দ।

কিন্তু নিউইয়র্ক সিটির যোগাযোগ বিভাগের প্রেস সেক্রেটারি সুসান গারোফালো জানিয়েছেন, চুক্তিটি বাতিল করা হয়েছে। গারোফালো বলেছেন, কৈলাসের পরিস্থিতি সম্পর্কে জেনে নিউইয়র্ক সিটি ১৮ জানুয়ারি সিস্টার সিটি চুক্তিটি বাতিল করে। প্রতারণার ভিত্তিতে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটি ছিল ভিত্তিহীন ও অকার্যকর। এটা দুঃখজনক ঘটনা। নিউইয়র্ক শহর যোগাযোগ, সমর্থন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একে অন্যকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষের সঙ্গে অংশীদারি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন নিত্যানন্দ। নিত্যানন্দের বিরুদ্ধে ভারতে ধর্ষণের অভিযোগ রয়েছে। তিনি ২০১৯ সালে ভারত থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর তিনি একটি জমি কিনে নিজের আলাদা দেশ হিসেবে ঘোষণা করেন। দেশের নাম রাখেন ?‘কৈলাস’। জাতিসংঘের সমাবেশে বিজয়প্রিয়া দাবি করেন কৈলাস হিন্দুদের প্রথম সার্বভৌম দেশ, যা নিত্যানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। নিত্যানন্দকে হিন্দুদের ‘সর্বোচ্চ গুরু’ হিসেবে বর্ণনা করেন বিজয়প্রিয়া। তবে কোথায় নিত্যানন্দের এই কৈলাস অবস্থিত। কোথায় তার অবস্থান সে সম্পর্কে কিছু জানা যায়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page