April 10, 2026, 8:44 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সাবেক ভাইস চেয়ারম্যানকে থাপ্পড় মেরে আলোচনায় আসা ইউএনওকে প্রত্যাহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে থাপ্পড় মেরে আলোচনায় আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। আদেশে ইউএনও মনোয়ার হোসেনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের নির্দেশ দেওয়া হয়।

সোমবার (৬ মার্চ) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ মার্চ সকালে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনওর গাড়িতে ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেল আরোহী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেছে ধরা পড়ে ওই চিত্র। এতে দেখা যায়, বেলা ১১টা ৩২ মিনিটের দিকে মহাসড়ক ধরে ফকিরহাটের দিক দিয়ে ইউএনওর গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটি উল্টোভাবে আবার সেখানে ফিরে আসে। মিজানুর তা দেখে তার মোটরসাইকেলটি নিয়ে দাঁড়িয়ে পড়েন। পরে ইউএনওর গাড়িটি তার পাশ কাটিয়ে অতিক্রম করে যাচ্ছিল। এরই মধ্যে গাড়ি থেকে চালক নেমে আসেন এবং তাদের মধ্যে কিছু কথা হয়।

একপর্যায়ে ইউএনও গাড়ির পেছন থেকে আনসারের পোশাক পরা এক ব্যক্তি মিজানুরকে টেনে নিয়ে গাড়িতে তুলতে চেষ্টা করেন। এ সময় গাড়িতে উঠতে না চাওয়ায় সাবেক ওই জনপ্রতিনিধিকে ইউএনও এসে দুটি থাপ্পড় মারেন। এরপরই দরজা লাগিয়ে গাড়ি নিয়ে চলে যান।

এই ঘটনার পর থেকেই ওই ইউএনও’র বিরুদ্ধে বিভিন্ন সময়ের বিভিন্ন অভিযোগ দিতে থাকেন স্থানীয়রা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page