September 21, 2026, 12:14 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে উপকূলীয় লোহিত সাগরে নৌকা ডুবে ৭ শিশুসহ ২১ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলীয় লোহিত সাগরে একটি নৌকা ডুবে গেলে ২১ জনের মৃত্যু হয়। এদের অধিকাংশ মহিলা ও শিশু। নৌকাটিতে ২৭ জন যাত্রী ছিল। মঙ্গলবার (৭ মার্চ) স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল-আহদাল সিনহুয়া’কে বলেন, মঙ্গলবার বিকেলে বন্দর নগরী হোদেইদাহ’র উত্তরাঞ্চলের আলুহেয়াহ জেলার উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

ওই কর্মকর্তা বলেন, যাত্রীরা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আলুহেয়াহ থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিল। তারা সকলেই স্থানীয় গ্রামবাসী।

তিনি আরো জানান, নিহতদের মধ্যে ১২ জন মহিলা, ৭ শিশু ও ২ জন পুরুষ রয়েছে।

তিনি জানান, এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ৬ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হোদেইদাহ শহরের আল-থাওরা হাসপাতালে নেওয়া হয়েছে। সম্ভবত ঝড়ো হাওয়ার কারণে এ নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।

২০১৪ সালের অক্টোবর থেকে কামরান দ্বীপ ও হোদেইদাহ বন্দর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page