September 21, 2026, 12:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় আবারও রোহিঙ্গা নেতা খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একদিনের মাথায় আবারও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে আবারও এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন।

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন উর রশিদ জানান, বুধবার (৮ মার্চ) সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতার নাম সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা। তিনি উখিয়া উপজেলার কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

সৈয়দ হারুন উর রশিদ বলেন, ‘মাঝি হোসেন সকালে ঘর থেকে বের হলে আরসা নামধারী একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।’

ওই ক্যাম্পের বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘হেড মাঝি ক্যাম্পে আরসার বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়-ভীতির মধ্যে রয়েছেন।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page