July 30, 2026, 7:36 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি সেনাদের বর্বরতা ; জেনিন শহরে আরো তিন ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইহুদিবাদীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে আরো তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। আজ (বৃহস্পতিবার) সকালে জেনিন শহরের কাছাকাছি জাবা উপশহরে ইসরাইলের স্পেশাল ফোর্স এ আগ্রাসন চালায়।

এ সময় তারা শহরের প্রবেশ পথের মুখে একটি গাড়িতে গুলি চালায় এবং গাড়ির আরোহী তিন ফিলিস্তিনি তরুণ শহীদ হন। তাদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। এছাড়া, আজকের আগ্রাসনের সময় এক ফিলিস্তিনি নাগরিককে তার বাড়ি থেকে ইসরাইল সেনারা তুলে নিয়ে যায়।

আজকের এই আগ্রাসনের পর জেনিনের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ বেধে যায়। এ সময় ইসরাইলি সেনারা গুলি চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। ইহুদি সেনাদের বর্বর আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

চলতি বছরের দুই মাসে ইহুদিবাদীদের আগ্রাসনে এ পর্যন্ত ৭৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১৩ জন নারী ও শিশু রয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page