April 7, 2026, 3:39 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারসহ ৬ মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ ছয়টি অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় তাকে।

মামলার পর শুক্রবার (১০ মার্চ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করা হয় দেশটির সাবেক এ প্রধানমন্ত্রীকে।

সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের মাত্র তিনমাসের মাথায় গ্রেফতার হলেন মুহিউদ্দিন ইয়াসিন। এদিন আদালত প্রাঙ্গণে তাকে সমর্থন জানাতে হাজির হন অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা-কর্মীরাও। তাদের দাবি, রাজনৈতিকভাবে মুহিউদ্দিনকে দুর্বল করতেই এ অপচেষ্টা চালাচ্ছেন ক্ষমতাসীনরা।

সরকারি প্রকল্প থেকে আর্থিক সুবিধা গ্রহণের দায়ে বৃহস্পতিবার মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে এ নেতার।

এর আগে অর্থ পাচারের মামলায় আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেন দেশটির সর্বোচ্চ আদালত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page