April 11, 2026, 9:08 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

লন্ডনে আগুনে পুড়ে নোয়াখালীর যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লন্ডনের সেডনবার্গ শহরে আগুনে পুড়ে মো. মিজানুর রহমান (৪১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশিসহ আহত হয়েছেন আরও ২৩ জন। নিহত মিজানুর রহমান মাত্র ১৮ দিন আগে জীবিকার সন্ধানে লন্ডনে গিয়েছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের র‌্যয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মিজানুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রব মেম্বারের ছেলে। তিন ভাই তিন বোনের মধ্যে মিজান ছিলেন দ্বিতীয়। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

নিহতের বাবা আবদুর রব মেম্বার জানান, মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০১৯ সালের প্রথম দিকে দেশে আসেন। এরপর থেকে তিনি বাড়িতে ছিলেন। ধারদেনার মাধ্যমে ১৬ লাখ টাকা জোগাড় করে গত ২৪ ফেব্রুয়ারি দেশ থেকে লন্ডনে যান তিনি। লন্ডনের সেডনবার্গ শহরে অন্য বাংলাদেশিদের সঙ্গে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন মিজান। গত শনিবার রাতে কাজ শেষে নিজ বাসায় এসে অন্যদের সাথে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ১২টার দিকে বাসায় থাকা একটি মোটরচালিত সাইকেলের ব্যাটারি প্রথমে বিষ্ফোরণ হয়। ব্যাটারির আগুন ছড়িয়ে বাসায় থাকা গ্যাস সিলিন্ডারে লাগলে সেটিও বিষ্ফোরণ হয়ে পুরে বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা মিজানসহ ২৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হন। পরে আহতদের উদ্ধার করে লন্ডনের র‌্যয়াল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

এদিকে মিজানের অকাল মৃত্যুতে তার দেশের বাড়ি সেনবাগে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী খাদিজা আক্তার খুঁকি, ছেলে ইরফানুর রহমান রাফি ও মেয়ে নুসরাত জাহান সুরাইয়া চোখেও কান্না। দ্রুত সময়ের মধ্যে মিজানুর রহমানের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page