September 21, 2026, 9:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি সম্পর্ক মার্কিন-ইসরাইলি পরিকল্পনা ভণ্ডুল করবে : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে চুক্তি হয়েছে তাকে মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মারাত্মক আঘাত বলে মন্তব্য করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। চীনের রাজধানী বেইজিং-এ চারদিন ধরে আলোচনা শেষে সম্প্রতি তেহরান ও রিয়াদ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও পরস্পরের দেশে রাষ্ট্রদূত পাঠাতে সম্মত হয়।

আরবি ভাষায় দেয়া পোস্টে নাঈম কাসেম আরো লিখেছেন, ইরান-সৌদি সম্পর্ক পুনঃস্থাপন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, নিরাপত্তা ও অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। সেইসঙ্গে ইরান ও সৌদি নাগরিকদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জনগণও এই সম্পর্ক থেকে উপকৃত হবে।

২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর বাকির আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে রিয়াদ। এ ঘটনায় ইরানের সাধারণ জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং উত্তেজিত জনতা তেহরানস্থ সৌদি দূতাবাস ও মাশহাদ শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে হামলা চালায়।

ওই ঘটনার জের ধরে সৌদি আরব তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন  করে। ২০২১ সালের এপ্রিল থেকে ইরাকের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে পাঁচ দফা বৈঠক হলেও তা থেকে সুনির্দিষ্ট ফল বের হয়ে আসেনি।শেষ পর্যন্ত চীনের মধ্যস্থতায় হঠাৎ করেই তেহরান ও রিয়াদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়াশিংটনকে পাশ কাটিয়ে এই চুক্তি স্বাক্ষরের ঘটনা ছিল মধ্যপ্রাচ্যে নিজের স্থায়ী প্রভাব ধরে রাখার স্বপ্নদ্রষ্টা ও সৌদি আরবের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার জন্য একটি মারাত্মক চপেটাঘাত।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page