September 21, 2026, 11:14 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

কর্মীদের অবরোধ, ইমরানকে গ্রেফতার করতে পারলো না পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইমরান খানকে গ্রেফতার করতে গত ১৪ ঘণ্টা ধরে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তার বাড়ি ঘিরে রাখা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে চাইছে পুলিশ। আগেও তারা একদিন ইমরানের বাড়িতে গিয়েছিল। কিন্তু ইমরান ছিলেন না বলে চলে এসেছিল।

কিন্তু এখন ইমরান বাড়ির ভিতরেই আছেন। আর বাড়ি ঘিরে রেখেছে তার অসংখ্য সমর্থক। তাদের বাধায় গত ১৪ ঘণ্টা ধরে চেষ্টা করেও পুলিশ সাবেক পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে পারেনি। ইমরান লাহোরে জামান পার্কের বাড়ি থেকে ভোররাতে একটা ভিডিও বার্তা প্রচার করেন।

সেখানে তিনি জানিয়েছেন, যেভাবে তার সমর্থকদের পুলিশ আক্রমণ করছে, তা দেখে তার ভারতের জম্মু ও কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি একটি হলফনামা পাঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে গ্রেফতার করার জন্য যে ডিআইজি এসেছিলেন, তিনি সেটা নেননি।

তার অভিযোগ, বর্তমানে ক্ষমতাসীন দলগুলোর মধ্যে লন্ডনে একটা চুক্তি হয়েছিল। সেখানে ঠিক হয়েছিল, ইমরানকে গ্রেফতার করা হবে এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নেয়া হবে।

ইমরানের দলের অভিযোগ, পুলিশ সমানে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে। শুধু তার বাড়ির সামনেই নয়, মল রোড, ধরমপুরাতেও একই কাজ করছে পুলিশ। গভীর রাতে আরও পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। ইমরানের দল জানিয়েছে, জামান পার্কে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে পুলিশ জামান পার্কের বাইরে রাস্তা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ইমরানের সমর্থকেরা গিয়ে তাদের সরিয়ে দেয়। কর্মীরা ইমরানের বাড়ি ঘিরে রেখেছে। পুলিশ তাদের সরাতে গেলেই সংঘর্ষ হচ্ছে।

তবে শুধু লাহোর নয়, করাচি, ইসলামাবাদ, পেশোয়ার, সিন্ধু প্রদেশেও ইমরানের দলের কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন। তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দলের তরফ থেকে বারবার সমর্থকদের জামান পার্কে যেতে বলা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page