April 7, 2026, 7:13 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গ্রেফতার করা নিছক নাটক;  মূল উদ্দেশ্য অপহরণ করে হত্যা : ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের সামনে তার দলের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা-বাহিনীর সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়ালো। ইমরান খান বলছেন, ‘গ্রেফতারের দাবি নিছক নাটক, মূল উদ্দেশ্য তাকে অপহরণ ও হত্যা’। বুধবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইমরান খান বলেন, ‘স্পষ্টতই গ্রেফতারের দাবি নিছক একটি নাটক কেননা তাদের মূল উদ্দেশ্য হলো অপহরণ ও হত্যা। টিয়ার গ্যাস ও জলকামান চালানোর পরে তারা এখন সরাসরি গুলির আশ্রয় নিয়েছে। গতকাল সন্ধ্যায় আমি একটি মুচলেকা স্বাক্ষর করলেও পুলিশের উপমহাপরিদর্শক তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাদের নোংরা উদ্দেশ্য নিয়ে কোনও সন্দেহ নেই।’

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইমরান খান শনিবার আদালতে উপস্থিত হওয়ার নিশ্চয়তা দিয়ে একটি মুচলেকা স্বাক্ষর করার কথা এক ভিডিও বার্তায় দাবি করেছেন।

একাধিকবার ডাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

বুধবারের বার্তায় ইমরান খান বলেছেন, তিনি নিরাপত্তার স্বার্থে আদালতে যেতে পারেননি। কেননা, তার ওপর এর আগেও দু’বার হামলা হয়েছিল।

ইমরান খানের আইনজীবী খাজা হারিস এবং তার দল এই পরোয়ানা স্থগিত করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। লাহোর আদালতেও অনুরূপ আবেদন দাখিল করবেন বলেও জানান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page