July 29, 2026, 4:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

ড্রোন বিধ্বস্ত ; আমেরিকার সঙ্গে সম্পর্ক ‘শোচনীয় অবস্থায়’ : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন ড্রোন বিধ্বস্তের ঘটনায় রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ‘শোচনীয় পর্যায়ে’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি গতকাল (বুধবার) মস্কোয় সাংবাদিকদের বলেন, কৃষ্ণসাগরে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় আমেরিকা রাশিয়াকে দায়ী করার কারণে দু’দেশের সম্পর্ক অকূল পাথারে পড়েছে।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, মঙ্গলবার সকালে রাশিয়ার দুটি এসইউ-২৭ যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে বিপজ্জনকভাবে আঘাত করে এবং ড্রোনের ওপর জ্বালানি তেল ঢেলে দেয়। এক পর্যায়ে ড্রোনটি বিধ্বস্ত হয়।

তবে রাশিয়া মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির যুদ্ধবিমান ড্রোনটিকে বিধ্বস্ত করার কোনো চেষ্টা করেনি বরং ড্রোনটি ‘দ্রুতগতিতে বাঁক নিতে গিয়েই’ সম্ভবত বিধ্বস্ত হয়েছে।

আমেরিকা দাবি করছে ড্রোনটি শান্তিপূর্ণভাবে কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক সীমানায় গোয়েন্দা মিশন পরিচালনা করছিল। কিন্তু ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ জানিয়েছেন, আমেরিকার এমকিউ-৯ ড্রোন কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং বোমা বহন করতে সক্ষম।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page