November 11, 2026, 11:56 am
শিরোনামঃ
কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

লিবিয়া থেকে আড়াই টন ইউরেনিয়াম উধাও হয়েছে : জাতিসংঘের পরমাণু সংস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধ-বিধ্বস্ত দেশ লিবিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম উধাও হয়ে গেছে। হদিশ না থাকা এই ইউরেনিয়ামের আনুমানিক পরিমাণ প্রায় ২.৫ টন। জাতিসংঘের পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থাপনা থেকে আনুমানিক আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার সদস্য দেশগুলোকে বুধবার বলেছেন, লিবিয়ার একটি স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই বলে মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন।

ওই স্থানের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য উল্লেখ না করে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, সেখান থেকে পরমাণু উপকরণ সরিয়ে ফেলার বিষয় খোলাসা করতে এবং এগুলোর বর্তমান অবস্থান জানতে আইএইএ আরও কার্যক্রম পরিচালনা করবে।

লিবিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক একনায়ক মোয়াম্মার গাদ্দাফির শাসনামলে ২০০৩ সালে দেশটি পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি পরিত্যাগ করে। ২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়।

মূলত গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি চরম রাজনৈতিক সংকটের মুখে পড়ে। আর সেই সংকট এখনও অব্যাহত রয়েছে।

সেই সংকটের জেরে লিবিয়া এখনও পশ্চিমাঞ্চলীয় রাজধানী ত্রিপোলিতে নামমাত্র অন্তর্বর্তী সরকারের মধ্যে এবং পূর্বে সামরিক শক্তিমান খলিফা হাফতার সমর্থিত আরেকটি সরকারের মধ্যে বিভক্ত অবস্থায় রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page