October 17, 2026, 12:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকে জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরিবেশমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, কিছু জটিল জলবায়ু বিষয়ে আমাদের দুবাই, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য কপ ২৮-এ ঐকমত্যে পৌঁছাতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য তহবিলের উৎস অবশ্যই কপ ২৮-এ চূড়ান্ত করতে হবে।

বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত তিন দেশের কূটনৈতিকের সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি এবং আরব রিপাবলিক অব মিশরের চার্জ ডি’অ্যাফিয়ার্স মিনা মাকারি।

মন্ত্রী বলেন, জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিলগুলো অভিযোজন প্রয়োজনের জন্য অন্যান্য তহবিলের সাথে কোনো আপস না করে নতুন এবং অতিরিক্ত হওয়া উচিত। আর তহবিলের কাঠামো এবং পরিচালনার পদ্ধতিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া দরকার যেন এটি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা যায়।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবেই নয় সফলভাবে এ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page