September 20, 2026, 8:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

বাঙালির ইতিহাসে স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন একমাত্র বঙ্গবন্ধুই দেখেছিলেন : সাবেক আইজিপি শহীদুল হক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে একমাত্র নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুই একমাত্র নেতা, যিনি বাঙালি জাতিকে একটি স্বাধীন ভূখণ্ড দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই লক্ষ্য নিয়ে আন্দোলন করেছেন। স্বাধীনতার ডাক দিয়ে লড়াই করেছেন এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করে জাতিকে স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। তাই বঙ্গবন্ধুকে জানতে হবে, চিনতে হবে।’

শরীয়তপুরের নড়িয়ায় তার নিজের প্রতিষ্ঠা করা মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদুল হক এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও পুনাকের সাবেক সভাপতি শামসুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন।

শহীদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতা পেতাম না। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশুকাল থেকেই শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের আলোকে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।’

এসময় তার বাবা-মায়ের নামে গড়ে তোলা মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা নিয়ে গড়ে উঠছে বলে মন্তব্য করেন সাবেক এই আইজিপি। বলেন, ‘এ শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মনে বঙ্গবন্ধুর ছবি অঙ্কিত।’

শহীদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষার উন্নয়নে, শিক্ষার্থীদের তথা শিশুদের আগামীর স্মার্ট বাংলাদেশের উপযুক্ত করে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে সম্মাননা স্মারক তুলে দেন শহীদুল হক। এছাড়া ‘কারাগারের রোজনামচা’ বইটি পড়ার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দেয়াল পত্রিকা ‘শেখ রাসেল চিত্র বিচিত্রা’ ও ‘শেখ রাসেল সাহিত্য সিন্ধু’ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৌজন্যে : ঢাকা টাইমস

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page