July 16, 2026, 6:03 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে শিশু চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে তিন মাসের এক শিশু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। চুরি হওয়া শিশুর নাম সাজিদ ফারাজী। শুক্রবার (১৭ মার্চ) ভোর রাতে শিশুটি চুরি হয়েছে বলে জানিয়েছেন তার বাবা-মা।

শিশু সাজিদ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের কৃষক আবু সাঈদ ফারাজী এবং সুমি খাতুন দম্পত্তির ছেলে।

শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান।

শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী জানান, ভোর রাতে মৃদু ঝড়ো বাতাস ও বৃষ্টির হওয়ায় তারা ঘুম থেকে উঠে বাইরে যান। এরপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে পুনরায় শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, শিশু সাজিদ পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান মেলেনি। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি বলেন, ‘ওই দম্পতি কাউকে সন্দেহ করছেন না। প্রতিবেশী কারও সঙ্গে বিরোধও নেই বলে জানিয়েছেন। তবে সকাল থেকে পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারে মাঠ পর্যায়ে কাজ করছে।’

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page