September 21, 2026, 2:07 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

সম্পর্কের ‘নতুন যুগ’ ; ইউক্রেন নিয়ে আলোচনা করবেন পুতিন ও শি জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও  চীনের নেতা শি জিনপিং আগামী সপ্তাহে সম্পর্কের একটি ‘নতুন যুগের’ সূচনার চুক্তি স্বাক্ষর এবং ইউক্রেন নিয়ে আলোচনা করবেন। শুক্রবার ক্রেমলিনের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পুতিনের শীর্ষ পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলো পরিবেশিত মন্তব্যে বলেন, ‘এ দুই নেতা ব্যাপক অংশীদারিত্ব জোরদার এবং নতুন যুগে প্রবেশের কৌশলগত সম্পর্ক বিষয়ে একটি যৌথ বিবৃতি স্বাক্ষর করবেন।’
উশাকভ বলেন, পুতিন এবং শি ২০৩০ সাল পর্যন্ত  রাশিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করবেন। তিনি আরো বলেন, তাদের মধ্যে অন্যান্য বিষয়ে আলোচনার ক্ষেত্রে আরো প্রায় এক ডজন নথি পাইপলাইনে রয়েছে।
উশাকভ বলেন, এ দুই নেতা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নিবন্ধ লিখবেন যা সোমবার একটি রাশিয়ান এবং একটি চীনা পত্রিকায় প্রকাশিত হবে।
তিনি বলেন, ‘প্রকৃত আলোচনার প্রাক্কালে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।’
তিনি আরো বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিষয়টিও আলোচ্যসূচিতে থাকবে।
উশাকভ বলেন, ‘অবশ্যই, ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করা হবে। আমরা এই ইস্যুতে চীনা নেতৃত্বের সংযত ও বিবেচিত অবস্থানকে অত্যন্ত মূল্যায়ন করি।’
তিনি বলেন, বেইজিং ‘এই সংকটের প্রকৃত কারণগুলো উপলব্ধি করায় এবং গত মাসে প্রকাশিত ইউক্রেন সংঘাতের বিষয়ে চীনের শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছে মস্কো।
উশাকভ বলেন,্পুতিন এবং শি সোমবার একের পর এক ‘অনানুষ্ঠানিক বৈঠক এবং মঙ্গলবার আলোচনার আগে নৈশভোজ করবেন।
ক্রেমলিনের এ উপদেষ্টা জানান, তারপর শি বেইজিংয়ে ফিরে আসবেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page