November 11, 2026, 11:25 am
শিরোনামঃ
কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে অপহরণের ৩০ ঘণ্টা পর শিক্ষার্থীসহ ৭ জন উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অপহরণের ৩০ ঘণ্টা পর কৃষক ও শিক্ষার্থীসহ সাত জনকে উদ্ধার করা হয়েছে। টেকনাফের ৬নম্বর ওয়ার্ড জাহাজপুরার গহীন পাহাড় থেকে শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার করে পুলিশ।

তবে উদ্ধারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, মুক্তিপণ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার চকিদার ইসহাকের ছেলে কলেজ শিক্ষার্থী গিয়াস উদ্দিন (১৮), ফজল করিম (৩৭), জায়নুল ইসলাম (৪০), রশিদ আলম (২৮), জাফর আলম (৪০), আরিফ উল্লাহ (২২), জাবরুল ইসলাম (৩৫)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) কৃষক ও এক কলেজ শিক্ষার্থীসহ সাত জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম পাহাড়ে অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ডিবি ও পুলিশের একটি টিম জাহাজপুরা পাহাড়ে ভেতর অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে।

ওসি বলেন, উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলা হচ্ছে, কারা এঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে ।

ভুক্তভোগী জায়নুলের স্ত্রী দিলারা বেগম বলেন, আমার স্বামীসহ অপহৃত অন্যান্যদের উদ্ধারে পুলিশী অভিযান চললেও অপহরণকারীরা তাদেরকে কল করে হুমকি দিয়ে আসছিলেন। অপহৃতদের ফেরত পেতে হলে মুক্তিপণের টাকা দিতে চাপ দেয় তারা, নয়তো অপহৃতদের হত্যার হুমকি দেওয়া হয়। তাই স্বামীকে জীবিত ফেরত পেতে ৫০ হাজার টাকা দিয়েছি।

তবে মুক্তিপণের তথ্য জানা নেই উল্লেখ করে ওসি বলেন, আমাদের অভিযানে ভীত হয়ে অপহরনকারীরা তাদের ছেড়ে দিয়েছে দেখলাম। গোপনে তারা টাকা দিয়ে থাকলে আমাদের করার কিছু নেই।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়া ৬নম্বর ওয়ার্ড জাহাজুপুরা পাহাড়ের ভেতরে পানির ছড়াতে পানের বরজ ও সুপারি গাছের চারাতে পানি দেওয়ার জন্য গেলে এক কলেজ শিক্ষার্থী ও কাঠুরিয়া এবং কৃষকসহ মোট সাত জনকে ২০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা গ্রুপ অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page