July 16, 2026, 7:08 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

পুলিশের সম্মানহানি করেছেন চিত্রনায়িকা মাহি : গাজীপুরের পুলিশ কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনির্দিষ্ট অভিযোগ ও মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার করা হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেছেন। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করে সম্মানহানি করেছেন। দুই পক্ষের জমি নিয়ে যেখানে বিবাদ সেখানে পুলিশকে তৃতীয় পক্ষ হিসেবে জড়িয়ে আপত্তিকর বক্তব্য ফেসবুকে প্রচার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে মাহিয়া মাহিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মারধর, ভাঙচুর, চাঁদাবাজিসহ ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। অন্য মামলাটি করেন স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি।

চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরবে ওমরা হজ পালন করতে যান। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন। ফেসবুক লাইভে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ তোলেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page