July 13, 2026, 8:05 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু দুঃসাহসিক চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন : অর্থনীতি সমিতির সভাপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত বলেছেন, বঙ্গবন্ধু দুঃসাহসিক চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি ছিলেন একজন বড় দার্শনিক। তার চিন্তাভাবনা এখন দেশে বাস্তবায়ন হচ্ছে।

শনিবার (১৮ মার্চ) সকালে রংপুর নগরীর আরডিআরএস ভবনে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ও রংপুর বিভাগ উন্নয়ন সমস্যা, সম্ভাবনা ও সুপারিশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে আবুল বারকাতের তিনটি মেগা পরিকল্পনা উত্থাপন করেন। যেগুলো হলো- রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চতর গুণমানসম্পন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, রাষ্ট্রীয় উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও রাষ্ট্রীয় উদ্যোগে কৃষি সমবায় গঠন করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবুল বারাকাত বলেন, এই তিন মেগা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়ন সম্ভব হবে। সেই সঙ্গে রংপুর অঞ্চলে অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে। রংপুর অনেক সম্ভাবনাময় অঞ্চল। এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও রেমিট্যান্স আয় বাড়াতে হবে। তবেই দেশব্যাপী উন্নয়ন নিশ্চিত হবে।

সেমিনারে অধ্যাপক হান্নানা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম প্রমুখ।

সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page