June 15, 2026, 8:27 am
শিরোনামঃ
বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল : স্থানীয় সরকার মন্ত্রী নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শ্রমবাজারে একমুখী নির্ভরতা আমাদের জন্য বড় ঝুঁকি : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী খুলনায় মসজিদে ঢুকে মুসল্লিদেরকে গুলি করলো দুর্বৃত্তরা নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন সৌদি আরবে বসবাসে বাধ্যতামূলক নতুন নিয়ম সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত রাখার প্রস্তাব নিয়ে গণভোট আজ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবুঝ শিশুকে ফেলে ভাতিজার সাথে চাচির পলায়ন
এইমাত্রপাওয়াঃ

সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণকে স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাদশাহ সালমান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তার এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি চুক্তি হয়েছে। এই চুক্তিকে স্বাগত জানিয়ে ইব্রাহিম রাইসিকে চিঠি দিয়েছেন বাদশাহ সালমান। ওই চিঠিতে তাকে সৌদি সফরেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এক টুইট বার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিকবিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিহিডি এই তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা করতে রাজি হয়েছে সৌদি আরব ও ইরান। এর অংশ হিসেবে দেশ দুইটি আগামী ৬০ দিনের মধ্যে দূতাবাস চালু করবে।

চীনের রাজধানী বেইজিংয়ে আলোচনার পর সৌদি আরব ও ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক পোস্টে আক্রমণ করার পর ২০১৬ সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল দেশটি।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page