October 16, 2026, 11:23 am
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

শেরপুরের নালিতাবাড়ীতে ৬৯৫ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘আগে ভাঙ্গা ঘরে থাকছি বৃষ্টি আইলে মাতায় পানি পড়ছে, ঘর পাওনের পর ওহন আরামে ঘুমাই’ এভাবেই কথাগুলো বললেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মানিকজান বেওয়া (৭০)। একই আশ্রয়নের অপর বাসিন্দা জয়তন নেছা (৬৫) বলেন, একটা ঘরের লাইগা কত কানছি, ওহন ঘর পাইয়া খুব খুশি অইছি। আল্লাহ শেখ হাসিনারে অনেক দিন বাঁচাইয়া রাহুক’।
মানিকজান বেওয়া ও জয়তন নেছা মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর ঘর পেয়ে যেন মহা খুশি। জয়তন নেছা আগে ঢাকায় বাসা বাড়িতে ঝিয়ের কাজ করতেন। বছরে দুই একবার গ্রামে আসলে মেয়ের জামাইয়ের বাড়িতে থাকতেন। আর মনে মনে ভাবতেন এখন বয়স বাড়ছে অন্যের বাড়িতে আর কত দিন থাকবেন। নিজের একটি মাথা গুজার ঠাঁই দরকার। তাই শেষ বয়সে নিরপদে থাকার জন্য স্থানীয় জনপ্রতিনিধির কাছে ঘর চাইলে পেয়ে যান মুজিব বর্ষের প্রধান মন্ত্রীর উপহারের ঘর। শুধু মাইনকজান আর জয়তন নেছা নন। উপজেলার এমন ৬৯৫টি ভুমি ও গৃহহীন পরিবার  মাথা গুজার ঠাঁই পেয়ে আনন্দিত হয়েছেন।

সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে নালিতাবাড়ী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষে এ উপজেলার ১২টি ইউনিয়নে ৬৯৫টি পরিবারের মাঝে ২ কক্ষ বিশিষ্ট, ১টি বারান্দা, ১টি  টয়লেট ও ১টি রান্নাঘরসহ সেমিপাকা ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ৬৩টি, দ্বিতীয় পর্যায়ে ৫০টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৫০টি, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫৭টি ও চতুর্থ পর্যায়ের ৪৭৫টি সেমিপাকা ঘর বরাদ্দ দেওয়া হয়।

বুধবার (২২ মার্চ) নালিতাবাড়ী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, নালিতাবাড়ী উপজেলায় কয়েকটি ধাপে ৬৯৫টি পরিবারের মাঝে মুজিবর্ষের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এই উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, নালিতাবাড়ীতে বুধবার চতুর্থ পর্য়ায়ের ৪৭৫টি ঘর প্রধান মন্ত্রী সারাদেশের ন্যায় একযোগে উদ্বোধন করবেন। এ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য আরো ২২০টি পরিবারের মাঝে মুজিব বর্ষের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলে এ উপজেলায় মুজিবর্ষের ঘর পাচ্ছেন ৬৯৫টি পরিবার। এছাড়া নালিতাবাড়ী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত  ঘোষণা করতে সকল প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইউএনও জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page