July 13, 2026, 8:05 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

উন্নয়ন প্রকল্পে দেশে তৈরী ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উন্নয়ন প্রকল্পে বিদেশি গাড়ির পরিবর্তে দেশে তৈরি প্রগতি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়নে বিদেশি গাড়ির পরিবর্তে দেশি গাড়ি ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (২১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগর এনইসি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এক হাজার ৭৩০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক ভবন নির্মাণ করা হয়েছে। অথচ সেগুলো পড়ে আছে। এসব ভবন কাজে লাগাতে হবে। ভবন ফেলে রাখা যাবে না। দক্ষ জনবল নিয়োগ দিয়ে যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে হবে। এরই মধ্যে কেনা হয়েছে এমন যন্ত্রপাতি ও নির্মিত ভবন ফেলে রাখা যাবে না।

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্পের নামে শুধু ভবন তৈরি করলে চলবে না। প্রকল্প পরিচালকের দায়িত্ব স্বাধীন হতে হবে। প্রকল্প ব্যবস্থাপনায় নিজস্ব বিধিবিধান অনুসরণ করতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কৃষিপণ্য রফতানি বাড়াতে ও রফতানির সুযোগ দেখতে হবে। জমি পতিত (ফেলে রাখা) রাখা যাবে না। চিংড়ির ঘেরে বন্যা, জলোচ্ছ্বাসে পলি পড়ে গেলে সেগুলো ঠিক রাখতে হবে।

প্রধানমন্ত্রী দেশি মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশি রাক্ষুসে মাছ এনে যেন ক্ষতি না করা হয়। ‘দারিদ্র্য দূরীকরণ’ শব্দ বাদ দিয়ে ‘দক্ষ মানবসম্পদ উন্নয়ন’ নামে শব্দ ব্যবহার করতে হবে প্রকল্পে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page