September 18, 2026, 5:07 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় ১৯৬ জনের মৃত্যু ; শনাক্ত ৫৪ হাজার ৪০১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৪০১ জন।

নতুন মৃত্যু নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ৫২৫ জন।

আর নতুন আক্রান্ত নিয়ে বিশ্বে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩২ লাখ ৫২ হাজার ৪২৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৭৫০ জন।

রবিবার (২৬ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত একদিনে করোনায় সবচেয়ে বেশি ৪৪ জনের মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে একই সময়ে শনাক্ত হয়েছেন আট হাজার ২৮৬ জন। এ নিয়ে এশিয়ার এ দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৪৬১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৭৩ হাজার ৭২৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ১৭ লাখ ১৪ হাজার ৮৮১ জন।

দৈনিক মৃত্যুর হিসাবে জাপানের পরই রাশিয়ার অবস্থান। দেশটিতে একদিনে মারা গেছেন ৩৭ জন করোনা রোগী। একদিনে দেশটিতে সবচেয়ে বেশি ১২ হাজার ৩৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়ালো দুই কোটি ২৫ লাখ ৭৫ হাজার ২৭০ জনে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৯৭ হাজার ৪৬ জন এবং সুস্থ হয়েছেন দুই কোটি ১৯ লাখ ২৮ হাজার ৩৯৪ জন।

গত একদিনে মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে তাইওয়ান। দেশটিতে একদিনে মারা গেছেন ২৫ জন এবং শনাক্ত হয়েছেন ১৪ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ ৩৯ হাজার ৯৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৯৫৬ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ৮৬ হাজার ১০৬ জন।

করোনায় ক্ষতিগ্রস্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৩৩ জন রোগী এবং মারা গেছেন সাতজন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে হলো ১০ কোটি ৬০ লাখ ৯০ হাজার ১৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৫৩ হাজার ৫৮৭ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৫২৪ জন।

দক্ষিণ কোরিয়ায় গত একদিনে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৫৫ জন এবং মারা গেছেন ছয়জন । এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো তিন কোটি সাত লাখ ৫৯ হাজার ৮৯৫ জনে এবং মৃত বেড়ে হলো ৩৪ হাজার ২১৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি পাঁচ লাখ ৪৭ হাজার ২৮৮ জন।

পোল্যান্ডে একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৫৯ জন এবং মারা গেছেণ ১৩ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন এবং মারা গেছেন ৯ জন। ফ্রান্সে একদিনে নতুন রোগী শনাক্তের সংখ্যা আট হাজার ৪৩৫ জন। চিলিতে শনাক্ত হয়েছেণ তিন হাজার ২৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page