September 3, 2026, 11:26 am
শিরোনামঃ
ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়েছে ৯০ মেধাবী শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে মাধ্যমিক পর্যায়ের ৯০ জন মেধাবী শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে এসব ট্যাব প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসাইন।
তিনি জানান, এদিন উপজেলার মোট ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারি শিক্ষার্থীরা এসব ট্যাব পেয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page