August 1, 2026, 8:51 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪১৪ জনের মৃত্যু ; শনাক্ত ৭১ হাজার ৬১৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত হয়ে ৪১৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৬১৫ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬৫ হাজার ৭৭২ জন। আর মৃত্যু হয়েছিল ২৭৮ জনের। আক্রান্তের সংখ্যায় খুব বেশি পরিবর্তন না হলেও, মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে অনেকটাই বেড়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন ইউরোপের দেশ ফ্রান্সের মানুষ।তবে দেশটিতে গত দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমে এসেছে। তবে সংক্রমণ বেড়েছে দক্ষিণ কোরিয়ায়।

শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ১৩ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়াতেই। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১২৮ জন সংক্রমিত হয়েছেন রাশিয়ায়। আর তৃতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮৮৫ জন আক্রান্ত হয়েছেন ফ্রান্সে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। মৃত্যুর দিকে দিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮১ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৩১৭ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ২৯ হাজার ২৪৩ জনে। সূত্র: ওয়ার্ল্ডোমিটার

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page