August 16, 2026, 5:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ৯০ জনকে ৪৫ লাখ টাকার সহায়তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে বিভিন্ন রোগে আক্রান্ত ৯০ জনকে ৪৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর সার্কিট হাউজে জেলা সমাজসেবা কার্যালয় চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৯০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রতিবছর দেশে প্রায় তিন লাখ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় মৃত্যুবরণ করেন। একইভাবে প্রতি বছরই এসব রোগে তিন লক্ষাধিক লোক আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। বর্তমান সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সব অসহায় গরীব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page