February 13, 2026, 3:01 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

নামাজে বাধা দেওয়ার কোনও অধিকার ইসরায়েলের নেই : ফিলিস্তিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বুধবার (৫ এপ্রিল) টানা দ্বিতীয় রাতে ইবাদত ও নামাজরত মুসল্লিদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

এদিকে আল-আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। একইসঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোনও অধিকার ইসরায়েলের নেই বলেও জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদে হামলার মতো ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায় করাসহ সেখানে ধর্মীয় ঐতিহ্য পালন করা ‘ফিলিস্তিনি মুসলমানদের একচেটিয়া অধিকার’।

মনসুর বলেন, ‘চলমান পবিত্র রমজান মাস-সহ অন্য যে কোনো সময়ে পবিত্র আকসা মসজিদে ধর্মীয় কর্তব্য পালন ও নামাজ আদায় করা ফিলিস্তিনি মুসলিম ইবাদতকারীদের অধিকার।’

তিনি আরও বলেন, ‘মুসল্লিদের কখন নামাজ পড়তে হবে আর কখন নামাজসহ অন্যান্য ইবাদত করা যাবে না এটা বলার কোনও অধিকারই ইসরায়েলের দখলদার কর্তৃপক্ষের নেই।’

এদিকে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে আরব লীগ। একইসঙ্গে ২২ সদস্য দেশের এই আঞ্চলিক সংগঠনটি আল-আকসা মসজিদে অভিযানের বিষয়ে জরুরি বৈঠকেও বসেছে।

আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি আল জাজিরাকে বলেছেন: ‘(পবিত্র আল আকসা মসজিদে চলমান ঘটনার) দায় আমরা সম্পূর্ণভাবে ইসরায়েলি সরকারের বলে মনে করছি। ইসরায়েল যা করছে তা প্রকাশ করতে আমরা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে পদক্ষেপ নিতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এটা এমন নয় যে আল-আকসা মসজিদে হামলা চালানোর জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর কাছ থেকে আমাদের আর একটি অজুহাত দরকার। তাদের অজুহাত কখনোই ফুরিয়ে যায় না। তারা সবসময় আপনাকে বলে, সেখানে যুবকদের ব্যারিকেডিং, বন্দুক সংগ্রহ করা ইত্যাদি আছে। আমরা এটা অনেকবার শুনেছি। এই মুহূর্তে এটি প্রায় অপ্রাসঙ্গিক। ইসরায়েলে এখন এমন একটি সরকার রয়েছে যারা ফিলিস্তিনি জনগণের ক্ষতি করতে উদ্যত।’

এদিকে আল-আকসায় অভিযানের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। আল জাজিরা বলছে, তুরস্কের ইস্তাম্বুলের ফাতিহ মসজিদের বাইরে বিক্ষোভকারীরা বুধবার আল-আকসা মসজিদ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়া ফিলিস্তিনি মুসল্লিদের সমর্থনে বিক্ষোভ করেছে।

এসময় তারা ফিলিস্তিনি পতাকা ওড়ায় এবং সহিংসতার নিন্দা জানিয়ে স্লোগান দেয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page