July 9, 2026, 5:47 am
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ইরানী প্রেসিডেন্ট ফোনালাপে ইসরাইলি পাশবিকতার বিরুদ্ধে সংহতির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইহুদিবাদী ইসরাইলের পাশবিকতার বিরুদ্ধে ঐক্য ও সংহতি জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

গত মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়।তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে এবং বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।ওই হামলার ব্যাপারে এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।

আল-আকসা মসজিদে হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিকে জরুরি বৈঠকে বসার আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি সিরিয়া ও লেবাননে ইসরাইলি বিমান হামলারও তীব্র নিন্দা জানান।

টেলিফোনালাপে রজব তাইয়্যেব এরদোগানও ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  তুর্কি প্রেসিডেন্ট বলেন, দায়িত্বজ্ঞান ও ধৈর্য নিয়ে কাজ করলে ফিলিস্তিনে নতুন করে সহিংসতা এড়ানো সম্ভব হবে। তিনি আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি ষড়যন্ত্র সম্পর্কে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবহিত করার জন্য ইরানের ভুয়সী প্রশংসা করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page