September 3, 2026, 11:26 am
শিরোনামঃ
ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারী জেলায় আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সদর উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৩৯০জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলায় পরিসংখ্যান দপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও শান্তনা চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী শাহরিয়ার প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবসমূহ নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী ৩৯০জন শিক্ষার্থীর মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page