May 13, 2026, 11:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে থাকবে ‌মালিক সমিতির ‘ভিজিল্যান্স টিম’ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোতে ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পরিচালনার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মালিক সমিতি ও প্রশাসনের সমন্বয়ে এ টিম গঠন করা হবে।

রোববার (৯ এপ্রিল) রাজধানীর রমনায় সংগঠনের কার্যালয়ে দেশের ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডিদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। এতে টার্মিনাল মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ঈদুল ফিতরে রুটে/কাউন্টারে যাত্রীদের থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি শ্রমিকদের বেকার ভাতা বা বকশিশের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা তোলা যাবে না। একই সঙ্গে ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকার বাহিরে রিজার্ভে পাঠানো যাবে না।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ অথবা ২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। গত শুক্রবার থেকে ট্রেন-বাসের অগ্রিম টিকিটি বিক্রি শুরু হয়েছে।

ঈদকে সামনে রেখে প্রতি বছর স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভাড়া আদায় করেন পরিবহন মালিকরা। ঈদের আগে সংগঠন ও প্রশাসন থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নানা ধরনের শাস্তির কথা বলা হলেও শেষ পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page