June 16, 2026, 3:44 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে দুই কোটি মানুষ ভুগছে নানা ব্যথায় ; ফিজিও থেরাপিস্টের অভাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ শারীরিক নানা ধরনের ব্যথা, ব্যথাজনিত উপসর্গ ও প্রতিবন্ধিতার শিকার। তাদের সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি অন্যতম চিকিৎসাসেবা। আর এই ফিজিওথেরাপি পাওয়া তাদের অধিকার।

শারীরিক নানা ব্যথা, দুর্বলতা, প্যারালাইসিসের কারণে মানুষের প্রাত্যহিক কাজকর্ম ব্যাহত হয়। মানুষের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যায়। ব্যক্তি ও পারিবারিক জীবনের বাইরে এটা জাতীয় উন্নয়নের জন্যও অন্তরায়। শারীরিক কষ্ট শেষ পর্যন্ত ভীষণ মানসিক পীড়ার কারণ হয়। এসব সমস্যার জন্য ফিজিওথেরাপি অন্যতম চিকিৎসা, যা এসব মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করে। কিন্তু এ বিষয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। ফলে বাংলাদেশে মোট জনগোষ্ঠীর বড় একটি অংশ আংশিক বা পুরোপুরি প্রতিবন্ধিতায় ভুগছে।

এই ব্যথা ও প্রতিবন্ধিতার প্রধান চিকিৎসাব্যবস্থা ফিজিওথেরাপি। সড়ক দুর্ঘটনা, শারীরিক প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, পক্ষাঘাত এবং বড় কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপি ভালো ভূমিকা রাখে। বিশেষ করে দীর্ঘমেয়াদি রোগ, বাত ব্যথা ও পক্ষাঘাতের রোগীরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নিয়ে ভালো ফল পান। কিন্তু প্রয়োজনের তুলনায় ফিজিও থেরাপিস্টের সংখ্যা খুবই কম বলে জানান চিকিৎসক রাসেল হুদা।

এদিকে, বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত, বাংলাদেশেও এ সমস্যা ঘরে ঘরে। এ রোগ ৬০ শতাংশ ক্ষেত্রে হাঁটুতে হয়ে থাকে। হাড়ের ক্ষয়, পেশির দুর্বলতা, অতিরিক্ত মেদ, বয়স্ক জনগোষ্ঠী এ সমস্যার অন্যতম কারণ। এ ধরনের সমস্যা প্রতিকার ও প্রতিরোধে দ্রুত ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি বলে মনে করেন সাইক কলেজ অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলোজির সহকারি অধ্যাপক ডা. এস এম মোস্তফা কামাল।

আর তৃণমূলে সাধা্রণ মানুষটি বিষয়টি না জানার কারণে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সাথে ভুল ধারনা থেকেও বের হতে পারেনি বলে মনে করেন বাংলাদেশ ফিজিওথেরাপী এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. বাহাউদ্দিন বাইজিদ। এছাড়া দেশের প্রায় ৫০ শতাংশ নারীর হরমোন, স্ট্রাকচারাল মেকআপ, গর্ভাবস্থা ও প্রসবের কারণে নারীদের শরীরে ব্যথা এবং নানা ধরনের সমস্যায় ফিজিওথেরাপির প্রয়োজন হয়।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page