September 16, 2026, 10:37 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়েছে ৩০ কৃষকের ৬৫ বিঘা পানের বরজ

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে গেছে  ৩০ কৃষকের অন্তত ৬৫ বিঘা জমির পানের বরজ।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বরিশখালী-শ্রীরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকেই এ ঘটনা ঘটতে পারে।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে  প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

স্থানীয় কয়েকজন চাষি বলেন,পানচাষী সিরাজুলের বরজ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকান্ডের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ায় মাঠের সেচ পাম্পগুলো অচল হয়ে পড়ে। এতে পানির অভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কৃষক সাফান লস্কার,আজি লস্কার,মারুফ আলী,জাফিরুল ইসলাম ও আজিবর রহমান বলেন, সকালে মাঠে কাজ করার সময় হঠাৎ পানের বরজে আগুন দেখতে পাই। কিছুক্ষণের মধ্যে এই আগুন পার্শ্ববর্তী ক্ষেতগুলোতেও ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই অধিকাংশ বরজ পুড়ে যায়।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কোন কৃষকের কত বিঘা জমির বরজ পুড়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page