August 2, 2026, 10:21 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে করোনা জরুরি অবস্থার ইতি টানলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার করোনা (কোভিড) জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার আনুষ্ঠানিক ইতি টেনেছেন। গত তিন বছরেরও বেশি সময় ধরে বহাল থাকা এই জরুরি স্বাস্থ্য পরিস্থিতে দেশের জনগণকে বিশেষ সেবা দেয়ার প্রচেষ্টা চালানো হয়।
কোভিডে দেশটিতে ১০ লাখেরও বেশি লোক মারা গেছে।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন কংগ্রেসে পাশ করা আইনে স্বাক্ষর করেছেন যা কোভিড ১৯ মহামারি সংক্রান্ত জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার অবসান ঘটাবে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, টাইটেল ৪২ নামে পরিচিত আইনটির ব্যবহার আগামী ১১ মে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
এর ফলে তখন থেকে কোভিড পরীক্ষার জন্যে ব্যাপক তহবিল সরবরাহ, বিনামূল্যে টিকা দেয়াসহ অন্যান্য জরুরি সেবাগুলো বন্ধ হয়ে যাবে।
তবে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া মহামারি থেকে মুখ ফিরিয়ে নিলেও বাইডেন প্রশাসন ভাইরাসটির নতুন কোন রূপ মোকাবেলায় ইতোমধ্যে পরবর্তী প্রজন্মের ভ্যাকসিনসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে কাজ করছে।
প্রসাশনের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, প্রজেক্ট নেক্সটজেন সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে পরবর্তী প্রজন্মের টিকা ও চিকিৎসার দ্রুত উন্নয়নকে প্রসারিত করবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page