July 15, 2026, 10:13 pm
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে ২৫৮ জন শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অধীন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জয়পুরহাট সদরের সরকারী ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণীর ২ শ ৫৮ জন শিক্ষার্থী পেল ট্যাব।
জয়পুরহাট সদর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি, জয়পুরহাট পরিসংখ্যান ব্্ুযারোর উপপরিচালক নুরুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে জয়পুরহাট সদর উপজেলার ৪৩ টি সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ২৫৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব প্রদান করেন প্রধান অতিথি এডভোকেট সামছুল আলম দুদু।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page