September 20, 2026, 6:30 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে রিকশাচালককে পুড়িয়ে হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জে পেট্রোল দিয়ে রিকশাচালক মো. শামীমকে পুড়িয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি পলাতক  ছিলেন। এছাড়া অন্য তিন আসামি আবির হোসেন ওরফে জনি, মো. আলমগীর ও মো. সাজন অপপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার কার্যক্রম চলছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম (২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলায় ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। নিহত মো. শামীম (২২) একই এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর ওমার ফারুক সঞ্জু এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর রিকশায় দুলাভাই ফারুক হোসেনকে বাড়িতে রেখে নিজ বাড়ি যাচ্ছিলেন শামীম। পথে আবির হোসেন জনি, মো. আলামীন, মো. শফিকুল ইসলাম, মো. সাজনসহ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে শামীমের পথরোধ করে। মুখ ও চোখ এবং হাত পেছনে বেঁধে মারধর করে। একপর্যায়ে শামীমের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে শামীম দগ্ধ হন। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ১১ সেপ্টেম্বর রাত সোয়া ২টার দিকে শামীমের মৃত্যু হয়।

ঘটনার দিন শামীমের চাচা মো. মানিক বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোরশেদ জামান ২০১৬ সালের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার মামলার রায় ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page