September 20, 2026, 6:29 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দর্শনা সীমান্তে পাচারকারীর পায়ের তালুতে স্কচটেপে লাগানো অবস্থায় পাওয়া গেল ৮১ লাখ টাকার স্বর্ণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে সুলতান আহমেদ (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তার শরীর তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক সাইফুল ইসলাম চাঁদপুর সদর থানাধীন এলাকার আমির হোসেনের ছেলে।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে চুয়াডাঙ্গা থেকে ভারতে চোরাকারবারিরা স্বর্ণ পাচার করবে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় কেরু অ্যান্ড কোম্পানির গেট অতিক্রমকালে একটি ভ্যান থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে সাইফুলের পায়ের তালুতে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে লাগানো আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জব্দকৃত স্বর্ণের বারের  আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। অভিযুক্ত সাইফুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page