July 31, 2026, 3:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জে সাড়ে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আয়শা ও মুর্শেদাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সয়দাবাদে একটি প্রাইভেটকারে তল্লাশী চালায় তখন সাড়ে ২০ কেজি ওই ২ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করে।

এসময়ে তাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে তারা সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page