September 20, 2026, 5:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ; আহত হয়ে অর্ধশতাধিক হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে সুব্রত দাশ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক নারী-পুরুষ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সদর হাসপাতাল থেকে আটজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সুব্রত দাশ ওই গ্রামের যশরথ দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে একটি মাছ ধরার ডোবা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সৃব্রত দাশের মৃত্যু হয়। অন্যদিকে আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) পলাশ রঞ্জন দে  জানান, মশাকলি গ্রামের পাশে একটি সরকারি ডোবা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page