September 20, 2026, 5:26 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গভীর রাতে জুয়া খেলার সময় ১৪ হাজার ২২০ টাকা, মোবাইল ফোন ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও টেপারহাট মাস্টার পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে জাকারুল ইসলাম (৬০), রনচন্ডি ইউনিয়নের বদি মাঝাপাড়া এলাকার মৃত আকবর হোসেনের ছেলে আরকান (৩৫), মৃত ইয়াসিন আলীর ছেলে বাবু মিয়া (২৭), হুজুর আলীর ছেলে মাহবুবুল ইসলাম (২৮) ও রংপুরের গঙ্গাচড়ার খামার মোহনা এলাকার একরামুল হক (৫২)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার রনচন্ডি ইউনিয়নের বদি মাঝাপাড়া এলাকার আমিন বানিয়ার বাঁশঝাড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে জুয়ার আসর বসত। বৃহস্পতিবার রাতে এমন খবরের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ওই ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page